Logo

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেল ছেলে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেল ছেলে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ মো. শাওন (১৬) মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’জনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শাওনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ ছিল এবং তার ইনহেলেশন ইনজুরি ছিল। সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে একই ঘটনায় শাওনের মা নুরজাহান আক্তার রানী মারা যান। তার শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দগ্ধ ৯ জনকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন নুরজাহান আক্তার রানীর স্বামী সাখাওয়াত হোসেন (৪৬), ছোট মেয়ে আইমান (৯), সাখাওয়াতের দুই ভাই শিপন (৩০) ও সামির হোসেন সুমন (৪০), সামিরের বড় ছেলে আনাস (৭), ছোট মেয়ে আয়েশা আক্তার (৪) এবং তার স্ত্রী পাখি আক্তার (৩৫)।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে সোমবার ভোর ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ভবনের তৃতীয় তলায়। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সেহরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং পরিবারের সদস্যরা শরীরে আগুন নিয়ে একে একে বাইরে বেরিয়ে আসেন।

প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD