Logo

মামলাবাজির মাধ্যমে হয়রানি করা বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০০
মামলাবাজির মাধ্যমে হয়রানি করা বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

মামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা হলে তা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাঁচ আগস্টের পর এমন বহু মামলা হয়েছে যেখানে শত শত কিংবা হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে, যা হয়রানিমূলক বলে প্রতীয়মান। কিছু সুবিধাবাদী মহল এসব মামলা করেছে বলেও উল্লেখ করেন তিনি। এসব মামলা যাচাই-বাছাই করে শনাক্ত করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলা প্রত্যাহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব মামলা প্রত্যাহারের আওতায় এসেছে, সেগুলোর মধ্যে হত্যা, মাদক ও নারী-শিশু নির্যাতন সংক্রান্ত মামলা অন্তর্ভুক্ত নয়। তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা রয়েছে, পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত মামলাও আছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যাচাই করে প্রত্যাহারের বিষয়ে সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। তবে এ প্রক্রিয়ার অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD