Logo

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, তীব্র গ্যাস সংকট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৯
এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, তীব্র গ্যাস সংকট
ছবি: সংগৃহীত

বাংলাদেশে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে ফের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে গ্যাস সরবরাহ কিছুটা কমে গেছে এবং আগামী দুই দিন দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও বেড়ে যেতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েক দিন আগে একটিটি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমেছিল। তবে সেই একই ইউনিটে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে মেরামত করতে হবে এবং সরবরাহ ইতিমধ্যেই কমে গেছে।

বিজ্ঞাপন

এফএসআরইউ টার্মিনালটি আগে ১৫ ফেব্রুয়ারি মেরামতের জন্য বন্ধ ছিল। দুই দিনের মধ্যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও, এক সপ্তাহের মধ্যেই পুনরায় গ্যাস সরবরাহে ব্যাঘাত দেখা দিয়েছে। এ কারণে রান্না ও অন্যান্য গ্যাস ব্যবহারকারী ক্ষেত্রগুলোতে অস্থিরতা বাড়তে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD