Logo

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫
ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর তিনি তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

বিজ্ঞাপন

কার্যালয়ের দপ্তর প্রধান, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এদিন বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানটি আয়োজন করেছে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD