Logo

বাংলাদেশিদের জন্য সুখবর ভিসার মেয়াদ বাড়ালো কাতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১২:৩৭
বাংলাদেশিদের জন্য সুখবর ভিসার মেয়াদ বাড়ালো কাতার
ছবি: সংগৃহীত

দেশে অবস্থানরত বিদেশিদের সুবিধার্থে সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সব এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য নবায়ন করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হবে।

এছাড়া ভিসা নবায়নের পুরো প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এজন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি হাজির হওয়া বা আলাদা করে আবেদন করারও প্রয়োজন নেই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD