Logo

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ, ২০২৬, ১৬:১২
সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন | ফাইল ছবি

সংসদীয় রীতি অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত একটি কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাষ্ট্রপতির ভাষণের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। সংসদীয় কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বয় করে কাজ করছে।

বিজ্ঞাপন

কর্মশালা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন জানান, বিকেলে অনুষ্ঠিত চতুর্থ অধিবেশনের মধ্য দিয়ে দুই দিনের এই কর্মশালার কার্যক্রম শেষ হবে।

তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করার পাশাপাশি আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদের ভূমিকা আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে জাতীয় সংসদের কার্যক্রমকে কীভাবে আরও সক্রিয় ও প্রাণবন্ত রাখা যায়, সে বিষয়ে কর্মশালায় আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, সরকারি দলের সদস্য হিসেবে সংসদের প্রতি যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালনের বিষয়ে দলীয় সদস্যদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বাড়াতেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD