জ্বালানি তেল সরবরাহে সরকারের নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রয় হ্রাসের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক সংকটময় পরিস্থিতির মধ্যেও দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি সরবরাহ ও গ্রহণ–সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞাপন
নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয় কমানোর হার আগের ২৫ শতাংশের পরিবর্তে এখন ১৫ শতাংশ করা হয়েছে। এই হ্রাসকৃত হার অনুযায়ী নির্ধারিত বরাদ্দ চার্ট মেনে প্রতিটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করা হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।








