হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ জ্ঞান হারান তিনি। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।
এদিকে তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
জেবি/জেএইচআর








