এসএসএফ সদস্যদের বিশেষ ভাতা বাড়ল ২০ শতাংশ

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীতে কর্মরত অন্যান্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। তবে বর্ধিত ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
বিজ্ঞাপন
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএসএফ সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্যান্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত অর্থের পরিমাণের ওপর ২০ শতাংশ বাড়ানো হয়েছে।
তবে নতুন হারে ভাতা পাওয়ার জন্য ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত বিশেষ ও ক্ষতিপূরণ ভাতাই বহাল থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো সদস্য বা কর্মচারী যে পরিমাণ বিশেষ ভাতা কিংবা ক্ষতিপূরণ ভাতা পেয়েছেন, তার সঙ্গে ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সেই পরিমাণ অনুযায়ী ভাতা দেওয়া হবে।
এ ছাড়া নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে বিশেষ বা ক্ষতিপূরণ ভাতার হার নির্ধারণ করা হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রেষণে নিয়োজিত কর্মচারীরা নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকিভাতা, ক্ষতিপূরণ ভাতা, বিশেষ ভাতা বা প্রতিরক্ষা সার্ভিস ভাতা—প্রযোজ্য ক্ষেত্রে—পাবেন না।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলমের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।








