ইউপি নির্বাচনে যেসব প্রতীকে ভোট করবেন চেয়ারম্যান-মেম্বাররা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের জন্য পৃথক প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে ২০টি, সংরক্ষিত নারী সদস্য পদে ১০টি এবং সাধারণ সদস্য পদে ১২টি প্রতীক রাখা হয়েছে।
চেয়ারম্যান পদে নির্ধারিত ২০ প্রতীক হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি টেক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাধারণ সদস্য পদে ১২টি প্রতীক হলো—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
সংরক্ষিত নারী সদস্য পদে ১০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।
বিজ্ঞাপন
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার সংশোধনে প্রার্থীদের জামানত ও নির্বাচনী ব্যয়ের সীমায় পরিবর্তন আনা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের নিজের এবং দেশে-বিদেশে থাকা নির্ভরশীলদের সম্পদের হিসাবও দিতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন ও বিধিমালা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।








