Logo

সংসদ অধিবেশনে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ২২:১৩
সংসদ অধিবেশনে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদে নিয়মিত উপস্থিত থেকে প্রতিদিনের কার্যক্রমে অংশ নিতে বিএনপির সব সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির সই করা এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি দলের সব সংসদ সদস্যকে অধিবেশনের শেষ দিন পর্যন্ত সংসদে উপস্থিত থেকে সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বর্তমানে দেশের বাইরে অবস্থানরত সরকারি দলের সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে চলমান অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৯ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিএনপি সূত্র জানিয়েছে, চলমান অধিবেশন শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যায় দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD