Logo

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, বিচার চাইল বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ২০:৪৩
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, বিচার চাইল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইনে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সরকারের এ অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকারের বিবৃতিতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর নিন্দা জানানো হয়। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মহলের এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে। এ ধরনের সহিংসতা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থি।

ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে ঢাকা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ভেতরে কিংবা বিদেশে রাজনৈতিক মতামত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার চর্চার কারণে কোনো নাগরিককে সহিংসতা বা ভয়ভীতির মুখে পড়তে হওয়া উচিত নয়। গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেক নাগরিকের নিরাপদে নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে সরকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD