Logo

পদত্যাগ করলেন বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৬:৪০
পদত্যাগ করলেন বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। বিধি অনুযায়ী যথাযথ হওয়ায় সেটি গ্রহণ করা হয়েছে।

সংসদে স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও জানান, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যায়। সেই বিধান অনুসারে ১৫ নভেম্বর ২০২৬ তারিখের পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্পিকার বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ড. ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণি।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ওসমান ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই মেয়াদে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এই রাজনীতিবিদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD