Logo

আইনজীবীর ওপর যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতির দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৯:৫২
আইনজীবীর ওপর যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতির দাবি
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

সংসদে নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা গত সোমবার (১৬ নভেম্বর) আইনজীবী জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা চালান। তাঁকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে নামিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।

তিনি আরও বলেন, ওই আইনজীবী বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। এরপরও হামলাকারীরা তাঁকে ছাড় দেননি বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্যও সংসদে রয়েছেন। এমন একটি ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিবৃতি প্রত্যাশা করেছিলেন তিনি। একই সঙ্গে আইনমন্ত্রীর বক্তব্যও আশা করেছিলেন।

বিজ্ঞাপন

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, দেশে মবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এ সময় হামলার অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং জাতীয় সংসনে তাঁদের আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD