Logo

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন মজুরি বোর্ড চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৮:০৭
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন মজুরি বোর্ড চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের অসন্তোষ এবং চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর করণীয় বিষয়ে বক্তব্য দেবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।

সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্পে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন এবং শিল্পাঞ্চলে একের পর এক অস্থিরতার কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মজুরি বোর্ড চেয়ারম্যানের এই জরুরি সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD