Logo

এবার বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৭ নভেম্বর, ২০২৬, ১৩:৪৫
এবার বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বাড়ানো, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েক ঘণ্টা ব্যাহত হয় বন্দরের কনটেইনার ওঠানামার কার্যক্রম।

বিজ্ঞাপন

সকাল ৯টা থেকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন শ্রমিকেরা। কয়েকশ শ্রমিকের এ কর্মসূচিতে অংশ নেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) কর্মীরাও।

কর্মবিরতির কারণে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ব্যাহত হয় বন্দর থেকে কনটেইনার সরবরাহ কার্যক্রম। পণ্য নিতে এসে ভোগান্তিতে পড়েন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মীরা। আমদানিকারকদের চাপের মধ্যে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পেরে দুর্ভোগে পড়তে হয় তাদের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব হস্তান্তরের উদ্যোগে তাদের দীর্ঘদিনের চাকরিসংক্রান্ত পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা অনিশ্চিত হয়ে পড়েছে। এসব অধিকার নিশ্চিত করার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তারা কর্মবিরতি পালন করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে দিতে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়েও এগোচ্ছে সরকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নভেম্বরের প্রথম সপ্তাহে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর টার্মিনালটির অন্তর্বর্তীকালীন পরিচালনার ব্যবস্থা করতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকালে শ্রমিকেরা আন্দোলন করেছিলেন। পরে তারা কাজে ফিরে গেছেন। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD