Logo

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৩:০৩
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত এ অনুদানের চেক বুধবার (১৮ নভেম্বর) খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিন সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

এবার বড়দিন উপলক্ষে বরাদ্দ করা অনুদানের পরিমাণ গত বছরের তুলনায় ১ কোটি টাকা বেশি। গত বছর এ খাতে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে উদযাপন করা হয়। এ উৎসবকে সামনে রেখে ধর্মীয় আয়োজন ও উদযাপনে সহায়তার জন্য সরকার এ অনুদান দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD