ত্রয়োদশ সংসদে মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী (প্যানেল স্পিকার) মনোনীত করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার মনোনীত প্যানেল সদস্যদের নাম ঘোষণা করেন। সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই প্যানেল স্পিকাররা নামের ক্রমানুসারে অধিবেশনে সভাপতিত্ব করবেন।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-২), ড. আব্দুল মইন খান (নরসিংদী-১),মোহাম্মদ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬), এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)।
বিজ্ঞাপন
স্পিকার জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে যে সদস্য প্যানেলে শীর্ষে থাকবেন, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন।
জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী, প্রতিটি অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। এটি সংসদের কার্যক্রম সচল রাখার নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ও শপথ গ্রহণের পর সভাপতিমণ্ডলীর মনোনয়নের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।








