Logo

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র ও সার্বভৌমত্বের অটল প্রহরী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৫:৪৩
খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র ও সার্বভৌমত্বের অটল প্রহরী
ছবি: সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেম, সাহসিকতা এবং গণতন্ত্রের এক অনন্য প্রতীক হিসেবে স্মরণ করেছেন বিএনপি মহাসচিব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনো গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপস করেননি।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল খালেদা জিয়ার শাসনকালে গৃহীত যুগান্তকারী পদক্ষেপ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকার কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতে তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবে জীবন উৎসর্গকারী তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।

খালেদা জিয়ার শাসনকালে নারীদের ক্ষমতায়ন ও শিক্ষার অগ্রগতির উদাহরণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, নারীদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করেছেন, এবং জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ খোলার দূরদর্শী উদ্যোগ নিয়েছেন। এগুলো ছিল দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ।

কৃষি ও অর্থনীতিতে তার অবদানও স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া কৃষকদের জন্য ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মকুফ করেছেন এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করেছেন। তার হাত ধরেই গ্রামবাংলার মানুষের ভাগ্য বদলেছে। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি ও স্বনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপন করেছেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল আরও বলেন, কারামুক্ত হওয়ার পর খালেদা জিয়া প্রতিহিংসা নয়, বরং ঐক্যের ডাক দিয়েছিলেন। আসুন আমরা ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলি।

মির্জা ফখরুল মন্তব্য করেন, এই দর্শনই দলের ও দেশের ভবিষ্যতের পথ চলার প্রেরণা।

বিজ্ঞাপন

তিনি শ্রদ্ধার সঙ্গে বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগ আজও আমাদের মনে জাগ্রত। তিনি আপসহীন গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় চিরকাল প্রেরণা হয়ে থাকবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD