জ্বালানি সরবরাহে ছুটির দিনেও খুলবে বিপিসির প্রধান ডিপো

চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারিভাবে ছুটির দিনগুলোতেও দেশের জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান ডিপো খোলা থাকবে এবং জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি কার্যক্রম নিয়মিতভাবে চালু রয়েছে। দেশে তেল আমদানি নির্ধারিত সময় অনুযায়ী হচ্ছে এবং পার্সেলের মাধ্যমে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
বিজ্ঞাপন
দেশব্যাপী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে রেলওয়াগন ও ট্যাংকার উভয় মাধ্যমেই তেল পৌঁছে দেওয়া হচ্ছে। বিপিসি আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে জনগণকে ছুটির দিনেও তেলের অভাববোধ না করতে হবে এবং জরুরি চাহিদা নির্বিঘ্নে পূরণ করা যাবে।








