Logo

নতুন স্পিকারকে চীনা গণকংগ্রেসের চেয়ারম্যানের অভিনন্দন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৪:৩৯
নতুন স্পিকারকে চীনা গণকংগ্রেসের চেয়ারম্যানের অভিনন্দন
ছবি: সংগৃহীত

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে অভিষেক উপলক্ষ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ–কে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) পাঠানো অভিনন্দন বার্তায় ঝাও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে এবং উভয় দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা আরও শক্তিশালী করতে চীন সবসময় প্রস্তুত।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, চীন ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে উচ্চতর স্তরে উন্নীত করতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে আগ্রহী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD