স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল। শুক্রবার সকালে তারা সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ১০টার কিছু আগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে সম্মান জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারা।
বিজ্ঞাপন
স্মৃতিসৌধের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার সকাল সাড়ে ১০টার আগেই স্মৃতিসৌধে পৌঁছান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রাঙ্গণ ত্যাগ করেন।








