মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যোগাযোগ করে তিনি চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন। এসময় পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
এছাড়া, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেন তিনি।
বিজ্ঞাপন
বিএনপি মিডিয়া সেলের বরাত দিয়ে জানা গেছে, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ন্যাশনাল নিউরো সায়েন্স বিভাগের অধীনে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।








