Logo

ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর হবে ৫০ ঘণ্টা আলোচনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ১৭:০০
ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর হবে ৫০ ঘণ্টা আলোচনা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে মোট ৫০ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম অধিবেশনের কার্যাদি এবং অধিবেশনের স্থায়িত্ব নির্ধারণের জন্য বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস-সংক্রান্ত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রথম অধিবেশনে আসা প্রশ্নপত্র ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কেও আলোচনা হয়। চলতি অধিবেশনে মোট ৪৬৮টি প্রশ্ন এসেছে; এর মধ্যে প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্ন ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ৯৭টি।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণ ও সরকারের কর্মকাণ্ডের উপর আলোচনার সময়কে কার্যকরভাবে পরিচালনার জন্য বিস্তারিত সময়সূচি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে সংসদ সদস্যরা সুষ্ঠু ও ব্যাপকভাবে আলোচনা করতে সক্ষম হবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD