ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
বিজ্ঞাপন
সংসদ সূত্রে জানা গেছে, চলমান এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল, প্রস্তাব ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। অধিবেশনে বিভিন্ন দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মতামত, পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।








