সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলতি মাসের ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হয়।
বিজ্ঞাপন
অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে, ১২ মার্চ অধিবেশন শুরু হলেও তা রোববার পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর অধিবেশনে মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য ৮টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।
মুলতবি ঘোষণার পর সংসদ সদস্যরা এ সময় তাদের বিষয়ভিত্তিক প্রস্তুতি ও কার্যক্রম সমন্বয়ের জন্য পুনরায় অধিবেশনে অংশ নেবেন।








