Logo

পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৬:২০
পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী পহেলা বৈশাখে দেশের কৃষকদের জন্য নতুন কৃষক কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে কৃষি মন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও অনেকে বৈঠকে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশের কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা এবং সহায়তা আরও দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এই কর্মসূচি শুরু হওয়ায় আশা করা হচ্ছে, কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের জীবনমানের মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD