ঈদের ছুটিতে যান চলাচল নিয়ে যে বিশেষ নির্দেশনা দিল বিআরটিএ

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে দেশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞাপন
জরুরি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির সময় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে এবং কোন যানবাহন চলাচল থেকে মুক্ত থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগের তিন দিন ও পরবর্তী তিন দিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিয়ম থেকে অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
বিআরটিএ আরও জানিয়েছে, মহাসড়কে যান চলাচল নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন রাখার জন্য বিশেষ নজরদারি করা হবে। জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে। এই উদ্দেশ্যে হটলাইন নম্বর হিসেবে ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই হটলাইন ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।







