৯৮ শতাংশ পোশাক কারখানা ইতিমধ্যেই দিয়েছে ঈদ বোনাস: বিজিএমইএ

ঢাকা ও চট্টগ্রামে প্রায় সব পোশাক কারখানা তাদের কর্মীদের জন্য ঈদ বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (১৭ মার্চ) সমিতির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১২৭টি চালু পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি কারখানা কার্যক্রম চালাচ্ছে।
ফেব্রুয়ারির বেতন ইতিমধ্যেই পরিশোধ করেছে দুই হাজার ১০৪টি কারখানা, যা মোটের হিসেবে ৯৮.৯২ শতাংশ। ঢাকার কারখানাগুলোর সংখ্যা ১ হাজার ৭৬৭ এবং চট্টগ্রামের ৩৩৭।
বিজ্ঞাপন
ঈদ বোনাস ইতিমধ্যেই পেয়েছে দুই হাজার ৮০টি কারখানা, যা মোটের হিসেবে ৯৭.৭৯ শতাংশ। ঢাকার কারখানাগুলোর মধ্যে ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামের ৩২৭টি কারখানা বোনাস প্রদান করেছে।
এছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ৮৭০টি কারখানা, যা শতকরা ৪০.৯০ শতাংশ। এর মধ্যে ঢাকার কারখানার সংখ্যা ৮৪০ এবং চট্টগ্রামের ৩০টি।
বিজ্ঞাপন
বিজিএমইএ জানিয়েছে, এই পদক্ষেপে শ্রমিকদের ঈদ উদযাপনকে সহজতর ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি শিল্প খাতের কর্মসংস্থানের স্থিতিশীলতা বজায় রাখা লক্ষ্য। সমিতি আশা করছে, বাকি কারখানাগুলোও অতি দ্রুত বোনাস এবং অগ্রিম বেতন পরিশোধ করবে।








