Logo

কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা জানিয়েছিল: বদিউল আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৭:১৯
কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা জানিয়েছিল: বদিউল আলম
সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার | ছবি: সংগৃহীত

সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা জানিয়েছিল। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভুঁইয়া ও আইনজীবী কারিশমা জাহান। সম্প্রতি সুপ্রিম কোর্ট সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রক্ষার রায় প্রকাশ করেছে। এই রায় ও সংবিধান সংশোধন প্রসঙ্গে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. শরীফ ভুঁইয়া বলেন, রায় আমাদের জন্য অত্যন্ত সন্তোষজনক এবং দেশের জন্য ঐতিহাসিক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী ভুল সংশোধন হয়েছে। এখন জনগণ ও সংসদ এই ব্যবস্থাকে আরও কার্যকরভাবে গড়ে তুলতে পারবে।

বিজ্ঞাপন

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। তবে চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপ নির্ভর করবে পঞ্চদশ সংশোধনীর রায় এবং জুলাই জাতীয় সনদে গণভোটের মাধ্যমে যে ৪৮টি বিষয় অনুমোদিত হয়েছে, তার ওপর।

সংবিধান সংস্কার পরিষদ এখনও গঠিত না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি সময়ের ব্যাপার। আমরা আশা করি রাজনীতিবিদরা অতীতের ভুল থেকে শিক্ষা নেবে এবং পুনরাবৃত্তি ঘটবে না। জনগণের রায়কে মান্য করতে প্রয়োজন হলে সরকারি ও বিরোধী দল আলাপ-আলোচনা করবে।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, গণভোটে যেটা পাশ হয়েছে, সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। ৪৮টি বিষয় জনগণের কাছে উপস্থাপিত হয়েছিল এবং জনগণ ‘হ্যাঁ’ এর মাধ্যমে সম্মতি দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করি এই রায় মেনে সংবিধান সংশোধন করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD