Logo

ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরাতে সরকারের উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১২:১৪
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরাতে সরকারের উদ্যোগ
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতিতে থাকা ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশটিতে অবস্থানরত কয়েকশ নাগরিককে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এ কার্যক্রম শুরু হতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বা তারও বেশি বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত পেরিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

এ কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানে যাচ্ছেন। পাশাপাশি সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ইতোমধ্যে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের দ্রুত দেশে আনার লক্ষ্যে কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD