যাত্রী স্বেচ্ছায় ১০০-২০০ টাকা বেশি ভাড়া অফার করছেন: সড়কমন্ত্রী

ঈদুল ফিতরের আগমুহূর্তে যাত্রীদের সুষ্ঠুভাবে ঘরমুখী করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী বাস ও মিনিবাসে ভাড়া আদায় হচ্ছে। তবে কোনো কোনো যাত্রী স্বেচ্ছায় ১০০-২০০ টাকা বেশি ভাড়া অফার করছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, সাধারণত চার্টে নির্ধারিত ভাড়া থেকে কম ভাড়ায় যাত্রীরা অভ্যস্ত। চাপ না থাকলে বাস মালিকরা কম ভাড়ায় যাত্রী নেন। এখন চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে, তাই যাত্রীদের কাছে মনে হতে পারে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নতুন সাজে সেজেছে জাতীয় ঈদগাহ
মন্ত্রী আরও জানান, সরকারি ভাড়া অনুযায়ী যাত্রীদের ভাড়া আদায় হচ্ছে। কোনো ব্যাপক অভিযোগ পুলিশে আসেনি। তবে কিছু ক্ষেত্রে রাস্তা থেকে যাত্রী তোলার সময় সামান্য বাড়তি ভাড়া নেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া যাত্রাপথে যেসব যাত্রী নিজ উদ্যোগে বেশি ভাড়া দিতে চাচ্ছেন, তাদের জন্যও এই প্রক্রিয়া ঘটছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, যাত্রাপথে আসন সীমিত ও যাত্রী সংখ্যা বেশি হওয়ার কারণে অনেকে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে স্বেচ্ছা প্রকাশ করছেন। এটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে।
মন্ত্রী আরও জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মন্ত্রণালয় যথাযথ তদারকি করছে। যেখানে কিছু বিচ্যুতি ঘটছে, সেখানে দ্রুত অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে যাত্রী কল্যাণ সমিতি দাবী করেছে, এবার ঈদে বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের পকেট থেকে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত আদায় হতে পারে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেছেন, সমিতির সাধারণ সম্পাদককে ওপেন ডিবেটে চ্যালেঞ্জ করছি। একসঙ্গে কাজ করার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব।








