Logo

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১০:৪৮
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা।

বিজ্ঞাপন

বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এ সময় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশেও শুভেচ্ছা বার্তা দেবেন রাষ্ট্রপ্রধান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ আয়োজন উপলক্ষে প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের জন্য ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

বিজ্ঞাপন

সূত্র: বাসস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD