দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষ ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শুক্রবার (২০ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী তার বার্তায় উল্লেখ করেছেন, দীর্ঘ এক মাস রোজা এবং সিয়াম সাধনার পর পবিত্র ঈদ আমাদের জীবনে আনে সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহিমান্বিত বার্তা। এই আনন্দঘন মুহূর্ত হোক সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার এক নতুন প্রেরণা।
তিনি আরও বলেন, আসুন, এই ঈদে আমরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়াই। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
বিজ্ঞাপন
পরিশেষে শিক্ষামন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যেন এই পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। বার্তাটিতে তিনি দেশের জনগণকে একসাথে মিলিত হয়ে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক সংহতির বার্তা বাস্তবায়নের আহ্বানও জানান।








