Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে যমুনায় মানুষের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ১০:২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে যমুনায় মানুষের ঢল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভোর থেকেই মানুষের ভিড় জমেছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৮টার পর সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই সেখানে মানুষের উপস্থিতি বেড়ে যায়। সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা এতে অংশ নিতে ভিড় করেন।

একপর্যায়ে মানুষের এই ভিড় যমুনা এলাকা ছাড়িয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে, যাতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে।

বিজ্ঞাপন

এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই জামাতে তারা নামাজ আদায় করেন।

উল্লেখ্য, দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে ফেরার পর এবারই প্রথম ঈদ উদযাপন করছেন তারেক রহমান। ২০০৭ সালে সর্বশেষ দেশে ঈদ করার পর ২০০৮ সালে তিনি লন্ডনে পাড়ি জমান। এরপর প্রায় ১৯ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD