ঈদের দিন বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতরের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতাকর্মীরা।








