২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধর পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণেই নির্দিষ্ট সময়ের জন্য সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা ছেড়ে জাপানের পথে ড. মুহাম্মদ ইউনূস
নির্দেশনায় বলা হয়েছে, ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ ভোরে রাষ্ট্রীয় কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্তও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞাপন
প্রতিবছরের মতো এবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে স্মৃতিসৌধে বিভিন্ন পর্যায়ের অতিথি ও প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে থাকবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা, শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত এই নির্দেশনা অনুসরণ করলে রাষ্ট্রীয় অনুষ্ঠানটি নির্বিঘ্ন ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরই স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও তারই ধারাবাহিকতায় আগেভাগেই প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








