Logo

১১ জুন সংসদে নতুন বাজেট, অর্থমন্ত্রীর প্রথম উপস্থাপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৩:১৬
১১ জুন সংসদে নতুন বাজেট, অর্থমন্ত্রীর প্রথম উপস্থাপন
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় সংসদে উপস্থাপন করা হবে। ওই দিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথমবারের মতো বাজেট প্রস্তাব পেশ করবেন।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণত জুনের প্রথম সপ্তাহেই বাজেট উপস্থাপন করা হয়। তবে এবার কোরবানির ঈদের ছুটি থাকায় সময়সূচিতে পরিবর্তন এনে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে।

এবারের বাজেটের আকার এখনো নির্ধারিত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন খাতের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে বাজেটের আকার চূড়ান্ত করা হবে এবং নির্ধারিত দিনে তা সংসদে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত অর্থবছরে সংসদ অধিবেশন না থাকায় ২ জুন রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD