Logo

১২০ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকিগুলোর বিষয়ে দ্রুতই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৮:৪১
১২০ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকিগুলোর বিষয়ে দ্রুতই
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে সংসদীয় বিশেষ কমিটি। সংবিধান এবং ‘জুলাই সনদ’-কে ভিত্তি করে এসব অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।

আইনমন্ত্রী বলেন, অধিকাংশ অধ্যাদেশের ওপর ইতোমধ্যে বিশদ আলোচনা সম্পন্ন হয়েছে এবং সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে কয়েকটি অধ্যাদেশ রয়েছে, সেগুলো আগামী ২৯ মার্চ নির্ধারিত বৈঠকে পর্যালোচনা করা হবে। সবগুলো পর্যালোচনা শেষ হলে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’ সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশের ক্ষেত্রে কমিটির সদস্যরা অভিন্ন মত পোষণ করেছেন, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ করেছে।

সরকারের অবস্থান ব্যাখ্যা করে আইনমন্ত্রী জানান, জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ বিষয়ে সতর্ক অবস্থান বজায় রাখা হবে। সংবিধান ও জুলাই সনদ—দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, তাই সিদ্ধান্ত গ্রহণে এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সংসদীয় এই পর্যালোচনা প্রক্রিয়া শেষ হলে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD