হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপ্তাহের প্রথম কর্মদিবসে নিয়মিত সময়েই সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিন তার কর্মসূচিতে দেখা যায় ভিন্নতা। প্রতিদিনের মতো নিজ দপ্তরে না গিয়ে তিনি সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।
বিজ্ঞাপন
সেখানে গিয়ে প্রধানমন্ত্রী হেঁটে ভবনের ভেতরে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।
রবিবার (২৯ মার্চ) এই হঠাৎ পরিদর্শনের ঘটনায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই সরকারপ্রধানের এমন সরাসরি উপস্থিতি ও তদারকিতে বিস্ময় প্রকাশ করেন।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।








