‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি জানতে চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেছেন। রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষিমন্ত্রী আমিনুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্বে কমিটির কার্যক্রম এবং ‘কৃষক কার্ড’ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
গত ১০ মার্চ দেশের ৩৭ হাজার পরিবারের প্রধান নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সারা দেশের চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রমের সঙ্গে মিলিয়ে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণও শুরু হবে বলে তখন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
সে সময় কৃষকদের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গত সপ্তাহে আমরা সরকারের পক্ষ থেকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছি। একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দেবো।’








