১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ, প্রজ্ঞাপন জারি

দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, হরে জান্নাতকে খুলনা, মর্জিনা আক্তারকে মাদারীপুর এবং মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, জি.এম. সরফরাজকে হবিগঞ্জ, ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, শিল্পী রানী রায়কে মেহেরপুর, মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।








