এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে, বললেন সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবার ঈদযাত্রা সাধারণত স্মুথ হয়েছে। তবে দু’একটি দুর্ঘটনা ঘটে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রোধ নিয়ে উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রায় দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। সাধারণত এই ভিড়ের মধ্যে দুর্ঘটনা কমই ঘটে। যদিও দুটি বড় দুর্ঘটনা হয়েছে, যা আমাদেরকে দুঃখিত করেছে।”
মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী করা হয়নি। তবে তদন্ত কমিটি ঘটনার প্রাথমিক পর্যায়ে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনানুগ এবং ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, “রেলের দুই গার্ডকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের দায়িত্বে থাকা অফিসারকেও চাকরিচ্যুত করা হয়েছে।”
বিজ্ঞাপন
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে সংশ্লিষ্ট যানবাহন ও কোম্পানির সব রুট পারমিট বাতিল করা হবে।
তিনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বেসরকারি তথ্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, সরকারি হিসাব অনুযায়ী, সড়ক ও নৌপথে এ ঈদে মোট ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭, নৌপথে ২৮ এবং রেলপথে ১৭ জন। গত বছর একই সময় ১৮৭ জন নিহত হয়েছিল।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, “কোনও মৃত্যুই কাম্য নয়। আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভবিষ্যতে আরও কমানোর জন্যই আজকের প্রস্তুতি সভা এবং আলোচনা করা হয়েছে।”








