Logo

ন্যায়বিচারের ভিত্তিতে সংসদ পরিচালিত হলে দেশে ইনসাফ কায়েম হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১৭:১৫
ন্যায়বিচারের ভিত্তিতে সংসদ পরিচালিত হলে দেশে ইনসাফ কায়েম হবে
ছবি: সংগৃহীত

সংসদ ইনসাফ বা ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হলে দেশজুড়েও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, এই চেয়ারটি ইনসাফের (ন্যায়বিচারের) জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার। এই চেয়ার থেকে আপনি (ডেপুটি স্পিকার) ইনসাফের বার্তা দিয়েছেন যে, আপনি নিরপেক্ষভাবে সবকিছু বিবেচনা করবেন, তার জন্য আমি আপনাকে আরেকবার অভিনন্দন জানাই ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, আপনার দায়িত্ব পালনকালে আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাবো, ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, মানুষ হিসেবে যে কেউ ভুল করতে পারে, আপনার এই চেয়ার থেকেও যদি কোনো ভুল হয়ে যায়, তবে আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করতে পারি—সেই দায়িত্ব আমরা নির্দ্বিধায় পালন করবো।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD