Logo

বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবি সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৬:১৮
বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবি সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের ১৮২১ চিকিৎসক যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত, তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে উপস্থিত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন।

এর আগে ফটকের পাশে অবস্থান করে তাদের দাবিগুলো প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। সচিবালয় ত্যাগের সময় গাড়িতে ওঠার আগে প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তাদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD