Logo

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজি হলেন নুরজাহান খানম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৮:৩৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজি হলেন নুরজাহান খানম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের সংযুক্ত যুগ্মসচিব নুরজাহান খানম। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নুরজাহান খানমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থ বিবেচনায় এই নিয়োগ প্রদান করা হয়েছে এবং নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নুরজাহান খানম এর আগে অর্থ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD