বাংলাদেশ আমাদের ভাই, তাদের বিবৃতিতে কষ্ট পেয়েছি

ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে তারা কষ্ট পেয়েছে। দেশটি আশা করেছিল, বাংলাদেশ আগ্রাসী শক্তির ভূমিকার স্পষ্ট নিন্দা জানাবে।
বিজ্ঞাপন
ঢাকায় ইরানের দূতাবাসে বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। তিনি বলেন, “বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের প্রত্যাশা ছিল ভাই হিসেবে আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানানো, যা হয়নি।”
আরও পড়ুন: রোববার থেকে হামের টিকা দেবে সরকার
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সীমাবদ্ধতা বোঝা যায়, তবে এটি একটি আন্তর্জাতিক বিষয়। জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে বাংলাদেশ যদি স্পষ্ট অবস্থান নিত, তা ভালো হতো। অন্যান্য দেশ যেমন পাকিস্তান, তুরস্ক, এবং স্পেন আগ্রাসনের স্পষ্ট নিন্দা জানিয়েছে। রাশিয়া ও চীনও একই অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাংলাদেশ তাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য ইরান সবরকম সহযোগিতার প্রস্তুত। ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে তারা সহায়তা করবে।
রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, যারা এই অঞ্চলে মার্কিন ঘাঁটি স্থাপন করেছে এবং ইসরায়েলকে সমর্থন দিয়েছে, তারা বর্তমান সংকটের মূল দায়ী। ইরান শুধুমাত্র আত্মরক্ষা ও প্রতিরোধের অবস্থানে আছে। সাধারণ মানুষের মৃত্যুতে তারা দুঃখ প্রকাশ করছে, তবে দায় সেই দেশগুলোর, যারা তাদের ভূখণ্ডে বিদেশি ঘাঁটি অনুমোদন করেছে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের অনুষ্ঠানে সৌজন্যমূলক কথাবার্তায় মিলিত হয়েছে এবং সেখানেও এই বিষয়ে স্বাভাবিক আলোচনা হয়েছে।








