Logo

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৪:৫০
শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র আট মাসে ২৮৬ জন সাব-রেজিস্ট্রারকে অবৈধ প্রক্রিয়ায় বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়েদুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) দুদকে এ আবেদন জমা দেন ব্যারিস্টার সরোয়ার হোসেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয় যে অন্তর্বর্তী সরকারের আমলের আট মাস আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শতকোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি এমন অভিযোগও তুলেন আবেদনকারী আইনজীবী।

বিজ্ঞাপন

এছাড়াও পত্রিকায় প্রকাশিত হয়, বদলির নীতিমালা অনুযায়ী সাব-রেজিস্ট্রার পদে বদল পদায়নে নীতিমালার তোয়াক্কা করা হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD