Logo

আ.লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল প্রশ্নে যা বললেন চিফ হুইপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৮:৫৪
আ.লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল প্রশ্নে যা বললেন চিফ হুইপ
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন এনে নতুন একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে, যার মাধ্যমে পূর্বে জারি করা নিষেধাজ্ঞাগুলোকে আইনগত বৈধতা দেওয়া হয়েছে। এর ফলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখার বিধান বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে উত্থাপিত এ সংশোধনী বিল কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করেন। নতুন সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনকে আরও কঠোর করা হয়েছে বলে জানা গেছে।

বিল পাসের পর সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এ সময় তিনি বলেন, সরকারের রাজনৈতিক অবস্থান প্রতিহিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠার দিকে। আইনের শাসন নিশ্চিত করে নিরপেক্ষ বিচার প্রক্রিয়া চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

চিফ হুইপ বলেন, সরকার এমন একটি নীতিতে বিশ্বাস করে যেখানে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কেউ অপরাধে জড়িত প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিচার হবে। তবে দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, বর্তমান সংসদের অনেক সদস্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে এসেছেন। তারা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD