মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমটি সেন্ট্রাল স্টার নামের একটি জাহাজ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। জাহাজটি গত ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দেয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে জাহাজটিকে বন্দরের পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় ৫ নম্বর ডলফিন জেটিতে নিয়ে আসা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজগুলোর বার্থিংয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস সম্পন্ন হয়েছে। পাইপলাইনে আরও কয়েকটি জাহাজ রয়েছে, যেগুলো দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন








